এস.এ স্কুলের পরিচিতি





স্কুল সম্পর্কে :
এস. এ প্রি-ক্যাডেট এন্ড জুনয়ির হাই স্কুল ( S. A Pre-cadet & Junior high school) সমতল ভূমি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামে বেসরকারী উদ্যেগে স্থাপিত একটি স্কুল। কুশাডাঙ্গা গ্রাম সহ আশপাশের কেশবপুর , কয়া , বেনীপুর ধান্যখােলা , স্বরুপপুর , কুসুমপুর , হানিফপুর ) ৭ টি গ্রামে বসবাসরত নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষাদানের প্রয়ােজনীয়তা অনুভব করে স্কুলটি স্থাপন করা হয়েছে। প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় থাকলেও নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পােষ্য কোটা না থাকায় সেখানে প্রতিযােগিতা পূর্ণ বা প্রতিদ্বন্দিতাপূর্ণ লেখাপড়ায় অংশগ্রহন করার সুযােগ না পাওয়া এবং সুযােগ পেলেও বিভিন্ন অনিয়ম, শিক্ষাদানে অবহেলা ও শিক্ষকদের অসদাচরন ইত্যাদির কারনে ঐ সকল বিদ্যালয়ে তাদের সন্তানদের লেখাপড়ার মানের নিশ্চয়তা পাওয়া যায় না। এই কারনে তারা সেখান ভর্তি করাতে ইচ্ছুক হয় না । এমতাবস্থায় স্বল্পখরচে শিক্ষাদানের কথা বিবেচনা করে ২০১৫ সালের ১লা ডিসেম্বর তারিখে স্কুলটি স্থাপনের কথা চিন্তা গ্রহণ করা হয়। এ অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশু ও অভিভাবকদের আর্থিক সংকটের কথা ভেবে স্কুলটি স্থাপন করা হয়েছে। এই স্থান থেকে ২/৩ কি.মি. এর মধ্যে কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকলেও অভিভাবকদের অসচেতনার কারণে অথবা আর্থিক অভাব অনটনের ফলে অনেক শিশুই স্কুলে যায় না। এই সকল শিশুদের শিক্ষার প্রাথমিক স্তরে পরিচিত করানাের প্রয়াস থেকেই এস, এ স্কুলের যাত্রা শুরু।

লক্ষ্য ও উদ্দেশ্য :
১। স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রীদের অন্তর্নিহিত সম্ভাবনাময় গুনাবলী বিকাশের
পরিবেশ সৃষ্টিতে সহযােগিতা ।

২। গৌরবােজ্জ্বল ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
সংবিধান ও নীতি আদর্শের প্রতি শ্রদ্ধা বােধ সৃষ্টি এবং এরই সাথে নৈতিক
মূল্যবােধ , দেশপ্রেম ও সামাজিক দায়িত্ব বােধ জাগ্রত করে শিক্ষার্থীদের
সুনাগরিক করে গড়ে তােলা ।
৩। স্কুলটিকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত ও আন্তর্জাতিক মানের শিক্ষা দানে
উৎসাহিত করা ।

Comments

Popular posts from this blog